৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৩৪ এএম BDST banglanew24
16 May 2012   02:18:13 PM   Wednesday BdST
E-mail this

ক্ষমা চাইলেন মনিষ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্ষমা চাইলেন মনিষ

ঢাকা: আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে বহিষ্কৃত ক্রিকেটার মনিষ মিশ্র সাহারার কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এজন্য ক্ষমা চেয়েছেন পুনে ওয়ারিয়র্সের এই ক্রিকেটার।

বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনের সময় বিবৃতি দেওয়ার কথাও স্বীকার করেন মিশ্র। গোপন ক্যামেরার সামনে সাহারা সম্পর্কে নিজের বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এদিকে পুনে ওয়ারিয়র্স মনিষ মিশ্রর একটি লিখিত বিবৃতি প্রকাশ করে। যেখানে গোপন ক্যামেরার সামনে নিজের বক্তব্যকে অসতর্ক হিসেবে আখ্যায়িত করে মিশ্র বলেন, ‘সাহারা (পুনে ওয়ারিয়র্স) সম্পর্কে অসতর্ক ও অসত্য বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আমি সাহারা গ্রুপ থেকে কোনো অর্থ নেইনি।’

অভিযুক্ত অন্য চার খেলোয়াড় হলেন শাহলাভ শ্রীবাস্তব, অমিত যাদব (কিংস ইলেভেন পাঞ্জাব), টিপি সুধীন্দ্র ও অভিনব বালি (ডেকান চার্জার্স)। এদের মধ্যে গোপন ক্যামেরার সামনে কেউ বলেছেন দশ লাখ টাকার বিনিময়ে ‘নো বল’ করবেন। আবার কেউ বলেছেন, ভারতের হয়ে খেলেননি এমন খেলোয়াড়দের ৩০ লাখ টাকার বেশি না দেওয়ার নিয়ম মানা হয়না। মালিক পক্ষ তাদের কখনও কখনও অতিরিক্ত কালো টাকা দিয়ে থাকে। এমনকি গাড়ি, বাড়ি বা অন্য কোনো দামি জিনিসও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১৬, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান