২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকসঙ্গীত উৎসব ‘ইন সার্চ অফ দ্য রুটস’ যেখানে নরওয়েজিয় সঙ্গীত দল ট্রিও নাইটিঙ্গেল বাংলাদেশের বিভিন্ন শহরে স্থানীয় লোক সঙ্গীত শিল্পীদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবে।
বাংলাদেশে ট্রিও নাইটিঙ্গেল তাদের যাত্রা শুরু করবে বন্দর নগরী চট্টগ্রাম থেকে। এখানে তারা বাংলাদেশ ইন্সটিটিউট অফ থিয়েটার আর্টস (বিআইটিএ) এর শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরবর্তীতে তিন জনের এই সঙ্গীত দল তিনটি স্কুলে সঙ্গীত পরিবেশন, দুটি কর্মশালা পরিচালনা এবং একটি কনসার্টে স্থানীয় সঙ্গীত শিল্পীদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবে।
‘ইন সার্চ অফ দ্য রুটস’ উৎসবের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশে অবস্থিত দি রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি, কনসার্টস নরওয়ে এবং বাংলাদেশি সঙ্গীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লাইভস্কয়ার।
ট্রিও নাইটিঙ্গেল নরওয়ের সবচেয়ে প্রথিতযশা তিনজন সঙ্গীত শিল্পীর সমন্বয়ে গঠিত একটি দল। এই দলের সদস্যরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত এবং নরওয়ের প্রধান বারোক অর্কেস্ট্রার সদস্য।
বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
গোরা