ঢাকা: রাজধানীবাসীর জন্য প্রতিটি এলাকায় রয়েছে ঈদ জামাতের ব্যবস্থা। আর এর ব্যবস্থাপনার দায়িত্ব প্রতি বছরের ন্যায় এবারও পালন করছে সিটি করপোরেশন।
সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর ঈদের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে নামাজ আদায় করা।
রাজধানীতে প্রতিটি ওয়ার্ডে চারটি করে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় তিন শতাধিক জায়গায় ঈদের জামাতের ব্যবস্থা রয়েছে।
জাতীয় ঈদগাহ ময়দান: পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতি বছরই নামাজ আদায় করতে চলে যেতে পারেন জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যরা, সাংসদ, বিচারপতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নামাজ আদায় করবেন। জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
ঢাকা সিটি করপোরেশন সূত্র জানায়, সকাল সাড়ে সাতটা পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ ও হাজারীবাগ পার্ক মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর পৌনে আটটায় আদাবরের মেহেদীবাগ জামে মসজিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে নামাজ অনুষ্ঠিত হবে।
সকাল আটটায় ধানমন্ডি ঈদগাহ ময়দান, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, গেন্ডারিয়া ধূপখোলার ইস্ট এন্ড ক্লাব মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, বাবে রহমত দেওয়ানবাগ শরিফে প্রথম জামাত, তেজগাঁও চ্যানেল আইসংলগ্ন জামে মসজিদের প্রথম জামাত, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠে বিশেষ ঈদ জামাত হবে। আর সোয়া আটাটাতে রয়েছে পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠে।
কমলাপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়েবিয়া, নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদের প্রথম জামাত, গেন্ডারিয়া বায়তুল মা’মুর মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদ, লালমাটিয়ার মসজিদ-এ-বায়তুল হারাম, বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ, আম্বরশাহ শাহী জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, হাজারীবাগ পার্ক মাঠে দ্বিতীয় জামাত, ফার্মগেটের বায়তুশ শরফ মসজিদ, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ। পৌনে নয়টাতে হবে পুরান ঢাকার দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদে ঈদের বিশেষ জামাত হবে সকাল সাড়ে আটটা।
এদিকে, সকাল নয়টাতে পুরান ঢাকার আরমানিটোলা মাঠ, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার মাঠে, দেওয়ানবাগ শরিফের দ্বিতীয় জামাত, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত, বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির মাঠে ঈদের জামাত হবে।
মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়েবিয়ার দ্বিতীয় জামাত, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত, দেওয়ানবাগ শরিফের তৃতীয় জামাত হবে সাড়ে নয়টার সময়।
সকাল ১০টাতে নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদের দ্বিতীয় জামাত, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত। আর সাড়ে ১০টার সময় বনানী চেয়ারম্যানবাড়ি মাঠ ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
এসএআর/এমএমকে