১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:৩৭ এএম BDST banglanew24
19 Aug 2012   05:14:27 PM   Sunday BdST
E-mail this

চুইঝালের কেজি হাজার টাকা!


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চুইঝালের কেজি হাজার টাকা!
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার ঈদ বাজারে চুইঝাল বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে। যা স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি।

দাম বেশি হলেও ভোজনবিলাসীরা মাংসের সঙ্গে খাওয়ার জন্য অন্যান্য মসলার মতোই কিনছেন এ চুইঝালও।

বিক্রেতারা বাংলানিউজকে জানিয়েছেন, খুলনা অঞ্চলের চুইঝাল দেশের সবচেয়ে বিখ্যাত চুইঝাল। কিন্তু এ বছর উৎপাদন কম হওয়ায় এর দাম চড়া।  

নগরীর বড় বাজারের বিক্রেতা মো. আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, খুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা ও বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাটে এবার চুইঝালের উৎপাদন কম। যার কারণে তাদেরও বেশি দামে কিনে বিক্রি করতে হচ্ছে।

রোববার নগরীর বড়বাজার, রূপসা কাঁচাবাজার, সন্ধ্যা বাজার, মিস্ত্রিপাড়া বাজার, কেসিসি কাঁচাবাজার, নিউ মার্কেট কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় খুলনা অঞ্চলের চুইঝালের ব্যাপক চাহিদা রয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যেও এ অঞ্চলের চুইঝাল রফতানি হচ্ছে।

ব্যবসায়ীরা বাংলানিউজকে জানিয়েছেন, ঈদের সময় চুইঝালের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ফলে প্রতি ঈদেই দাম স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ে।

তবে ক্রেতাদের অভিযোগ, স্বাভাবিক সময়ের চেয়ে এখন এর দাম তিনগুণ বেশি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান