৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:৪২ পিএম BDST banglanew24
31 May 2012   05:00:56 PM   Thursday BdST
E-mail this

রোববার পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার স্পট মার্কেটে লেনদেন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার আগামী রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ কোম্পানির শেয়ার আগামী ৩ জুন থেকে ৫ জুন পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/ওড লটে লেনদেন চলবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।

উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের রাইট শেয়ার দিয়ে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর সুপারিশ করেছে।

জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২:১ রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা তাদের কাছে থাকা প্রতিটি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার নিতে পারবে। তবে সুপারিশ বাস্তবায়নের জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন প্রয়োজন।

এ প্রস্তাবে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৮ জুন দুপুর ১২টা ৪৫ মিনিটে এলজিইডি অডিটোরিয়াম, এলজিইডি ভবন, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকায় কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।

এছাড়া প্রস্তাবিত রাইট শেয়ার এনটাইটেলমেন্টের জন্য এসইসির অনুমোদন পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান