৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২০ পিএম BDST banglanew24
20 Aug 2012   06:51:05 PM   Monday BdST
E-mail this

‘বিএমডব্লউ’ পেলেন সানিয়া


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বিএমডব্লউ’ পেলেন সানিয়া

হায়দ্রাবাদ: লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী শাটলার সানিয়া নেহওয়ালকে ব্রান্ড নিউ ‘বিএমডব্লউ’ উপহার দিয়েছে ভারতের অন্ধ্র প্রদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। ব্যাডমিন্টনে পদক জেতা এই শাটলারের হাতে গাড়ির চাবি তুলে দেন ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার।

সানিয়াকে উদ্দেশ্যকে করে শচীন বলেন, ‘আমি নিশ্চিত, সানিয়া খুশি। তবে সন্তুষ্ট নয়। আসলে আমরা কেউ সন্তুষ্ট নই কারণ আমরা সবাই জানি, তুমি (সানিয়া) আরও অনেক উপরে যাবে। তোমার সেই সামর্থ্য আছে। সবসময় স্মরণ রাখবে, তোমার সেরাটা এখনো পাইনি আমরা।’

ব্যাডমিন্টনে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন সানিয়া। প্লে অফে তার চীনা প্রতিযোগী হাঁটুর চোটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ব্রোঞ্জপদক জেতেন সানিয়া। পদক জয়ের ব্যাপারে শচীনের ভাষ্য, ‘ভারতের কাছে এই পদকের মূল্য অনেক। আমি নিশ্চিত, এ জয়ের পেছনে ছিলো কঠোর অনুশীলন, পরিকল্পনা ও অনেক অনেক ত্যাগ।’ ভারতের হয়ে যেসব অ্যাথলেট পদক জিতেছেন তাদেরও ধন্যবাদ দিয়েছেন শচীন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান