৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:০৬ এএম BDST banglanew24
12 Jun 2012   04:37:40 PM   Tuesday BdST
E-mail this

ফুর ফুরে জার্মানির মুখোমুখি নেদারল্যান্ডস


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফুর ফুরে জার্মানির মুখোমুখি নেদারল্যান্ডস

খারকভ: অ্যারিয়েন রোবেন, রবিন ফন পার্সি ও ওয়েসলি স্নেইডাররা ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে গোল করতে পারেনি। ফরোয়ার্ডদের ব্যর্থতায় ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেই প্রতিযোগিতায় শিরোপা অভিযান শুরু করেছে নেদারল্যান্ডস। ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত বি গ্রুপে বুধবার ডাচরা মুখোমুখি হবে ফুরে ফুরে মেজাজে থাকা জার্মানির।

ডেনমার্কের বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও জার্মানদের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে উন্মুখ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের রানার্সআপরা। জার্মানির বুন্দেসলিগার বেশ কয়েক ফুটবলার রয়েছেন বার্ট ফন মারউইকের দলে। যারা খুব ভালোভাবেই জানে জোয়কিম লোর শিষ্যদের। এছাড়া ডাচ কোচ নিজেও বরুসিয়া ডর্ন্টমুন্ডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সুবাদে ভালোই চেনেন জার্মানদের।

ক্লাস-জান হান্টেলার খেলেন জার্মানির শালকে জিরো ফোর ক্লাবে। খালিদ বোলাহরুজ স্টুটগার্ড, অ্যারিয়েন রোবেন ও মার্ক ফন বোমেল বায়ার্ন মিউনিখে এবং রাফায়েল ফন ডার, নিগেল ডি জং, জোরিস মাথিজেন প্রত্যেকেই হামবুর্গের ফুটবলার।

তারপরও ফন পার্সি (আর্সেনাল) ও স্নেইডার (ইন্টার মিলান) ক্লাব ফুটবলে যতটা প্রাণবন্ত জাতীয় দলে এখনো ছন্দ খুঁজে পাননি। তাই পর্তুগালকে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করা জার্মানিকে ডাচরা কিভাবে আটকাবে তা প্রমাণ হবে মাঠের লড়াইয়ে। কেননা ফর্মে আছেন মারিও গোমেস, পোডোলস্কি, থমাস মুলার ও শোয়েইনস্টেইগার।

সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ মিলে এপর্যন্ত ৩৮বার দেখা হয়েছে উভয় দলের। এরমধ্যে ১৪বার জিতেছে জার্মানি। দশবার জয় পেয়েছে নেদারল্যান্ডস। বাকি ১৪ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুন ১২, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান