১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৪৬ পিএম BDST banglanew24
07 Aug 2012   11:13:31 AM   Tuesday BdST
E-mail this

কানাডাকে কাঁদিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্র


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী ফুটবলে বিশ্বকাপের পর অলিম্পিক ফাইনালেও জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে নাটকীয়ভাবে ৪-৩ গোলে জয় তুলে নেন মার্কিন নারীরা।

ওল্ড ট্রাফোর্ডে নারী ফুটবল ইতিহাসের অন্যতম হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয় দুই প্রতিবেশি কানাডা ও যুক্তরাষ্ট্র। ম্যাচে তিন তিনবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফলাফল পক্ষে রাখতে পারেনি কানাডার নারীরা।

অধিনায়ক ও স্ট্রাইকার ক্রিস্টিন সিনকেয়ারের দুর্দান্ত হ্যাট্রিকের সুবাদে ম্যাচে এগিয়ে ছিলো কানাডা। কিন্তু তিনবার পিছিয়ে পড়েও ৯০ মিনিটের মধ্যে সমতা ফেরাতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে যুক্তরাষ্ট্রকে জয়সূচক গোল উপহার দেন অ্যালেক্স মর্গান।

বৃহস্পতিবার ওয়েম্বলিতে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে। এ নিয়ে আবারো মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান