৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:০৯ এএম BDST banglanew24
03 Feb 2013   08:06:19 PM   Sunday BdST
E-mail this

শেখ রাসেলের দারুণ জয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শেখ রাসেলের দারুণ জয়

ঢাকা: গ্রামীণফোন প্রিমিয়ার লিগ ফুটবলে রোববার দুর্দান্ত জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় তুলে নেয় ফেডারেশন কাপ জয়ীরা। জোড়া গোল করে শেখ রাসেলকে অসাধারণ জয় এনে দেন হাইতিয়ান ফরোয়ার্ড সনি নোরদে।

লিগের প্রথম সাক্ষাতে টিম বিজেএমসি ০-১ গোলে হেরেছিলো শেখ রাসেলের কাছে। পরাজয়ের প্রতিশোধ তুলতে রোববার মাঠে নেমেছিলো বিজেএমসি। ম্যাচের শুরুটাও করেছিল দারুণভাবে। ৪ মিনিটে এলিটা কিংসলের গোলে ১-০ তে এগিয়ে যায় বিজেএমসি। শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ও বসনিয়ান ডিফেন্ডার বোজান পেট্রিকের ভুলে বক্সের ভেতরে বল পেয়ে যান বিজেএমসির নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে। বাঁপায়ের জোরালো শটে নিশানা ভেদ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড (১-০)। ১৫ মিনিটে তকলিস আহমেদের গোলে ব্যবধান ২-০ উন্নীত করে কোচ জাকারিয়া বাবুর শিষ্যরা। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে এমিলি ও সনি নোরদে তিনটি সুযোগ নষ্ট করলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের। সনি নোরদের দু’টি গোলের সুযোগই নসাৎ করে দেন বিজেএমসির গোলরক্ষক আমিনুল।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসে কোচ মারুফুল হকের দল। ৫৫ মিনিটে মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার হেনরী চিন্ডোকে ফাঁকি দিয়ে আড়াআড়ি শটে গোল আদায় করেন সনি নোরদে (২-১)। তিন মিনিটের মধ্যেই সমতা সূচক গোল করে শিরোপা প্রত্যাশীদের উৎসবে মাতিয়ে তুলেন জাহিদ হোসেন। সনি নরদের ডাইভিং শট গোলরক্ষক আমিনুল সেভ করলেও ফিরতি বলে জাল কাঁপান জাহিদ (২-২)।

৬১ মিনিটে আজাগুন আবদুল রশিদের ক্রসে বক্সে দাড়ানো এলিটা কিংসলের হেড দক্ষতার সঙ্গে প্রতিহত করে শেখ রাসেলকে নিশ্চিত গোলহজম হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক বিপ্লব। ম্যাচের ৬৪ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলে শেখ রাসেলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন সনি নোরদে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে যাওয়ার উৎসবটা স্থায়ী হয়নি শেখ রাসেলের। ৬৬ মিনিটে বিজেএমসিকে সমতায় ফেরান র্  ইসমাঈল বাঙ্গুরা। আবুলের ক্রসে অসাধারণ হেডে গোল আদায় করেন বাঙ্গুরা (৩-৩)।

আক্রমন-পাল্টা আক্রমণের ম্যাচটিতে ৮৬ মিনিটে পেনাল্টি পেয়ে যায় শেখ রাসেল। সনি নোরদের পাসে  বক্সে প্রবেশ করা জাহিদকে এগিয়ে এসে ট্যাকল করেন গোলরক্ষক আমিনুল। রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল আদায় করে নিয়ে শেখ রাসেলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দলের মরোক্কান মিডফিল্ডার তারিক আল জানাবি (৪-৩)।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ রাসেলের সংগ্রহ ৯ ম্যাচে ২২। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে টিম বিজেএমসি। অন্যদিকে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় ও ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৩
এএইচবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান