১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:১৮ পিএম BDST banglanew24
15 Jun 2012   08:58:41 PM   Friday BdST
E-mail this

সৌদির পথে খালেদা জিয়া


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সৌদির পথে খালেদা জিয়া
ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চিকিৎসার জন্য শুক্রবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটে করে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাত ৯টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছেন।

তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মির্জ‍া ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অ্যাড. খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।  

এছাড়া বিমান বন্দরের বাইরে কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে বিদায় জানান। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।  

শুক্রবার রাত সাড়ে ১২টায় তিনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবেন। দুবাই থেকে রাত ১টা ৫৫ মিনিটে ইকে-৮০১ ফ্লাইটে জেদ্দা যাবেন।

২১ জুন রাত আটটার দিকে ঢাকা ফিরবেন বলে জানা গেছে।

এর আগেও চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিলো খালেদা জিয়ার। কিন্তু একের পর এক সরকারবিরোধী আন্দোলনের কারণে তিনি সৌদি আরব না গিয়ে ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে আসেন।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সৌদি বাদশাহর পক্ষ থেকে তাকে দেশটিতে রাজকীয় মেহমান হওয়ার আমন্ত্রণ জানানো হয়। সে আমন্ত্রণ গ্রহণ করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১২
এমএম/এআই/ এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান