বেনাপোল (যশোর): বেনাপোলর সাদিপুর ও দিঘিরপাড় এলাকা থেকে রোববার ভোরে তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- সাদিপুর গ্রামের এরশাদের ছেলে প্রবীর (৩১), দিঘিরপাড় এলাকার আকবর মোল্লার ছেলে হাশেম আলী (৩২) ও একই এলাকার সুলতান মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৩)।
বেনাপোল বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিক্তিতে স্থানীয় সাদিপুর ও দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকা- ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে থানায়।
এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
প্রতিবেদন: কাজী শাহজাহান সবুজ
সম্পাদনা: শায়লা শারমিন্দ, নিউজরুম এডিটর/তানিয়া আফরিন, নিউজরুম এডিটর