লন্ডন: অলিম্পিকের দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে চীন। সর্বশেষ ৯টি পদক নিয়ে তালিকায় সবার আগে এশিয়ার পরাশক্তিরা।
ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক দখলে রয়েছে চীনের। দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক নিয়ে তাদের পরই রয়েছে যুক্তরাষ্ট্র।
দুটি স্বর্ণ, সমান সংখ্যক রৌপ্য ও ব্রোঞ্জ রয়েছে ইতালির দখলে। এছাড়া একটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। পাশাপাশি অস্ট্রেলিয়া একটি স্বর্ণ, রাশিয়া একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ, নেদারল্যান্ডস একটি স্বর্ণ ও একটি রৌপ্য, কাজাখস্তান একটি স্বর্ণ এবং দুটি রৌপ্য ও সমান সংখ্যক ব্রোঞ্জ পদক জিতেছে জাপান।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর