৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:৪৩ পিএম BDST banglanew24
16 May 2012   09:53:07 PM   Wednesday BdST
E-mail this

সাভারে যাত্রীবাহী বাসে আগুন


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাভারে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা: সাভারে হরতাল সমর্থনকারীরা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
    
পুলিশ জানায়, ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় হাতিল ফার্নিচারের স্টাফ কর্মকর্তাদের বহনকারী বাসটিতে (ঢাকা মেট্রো-ব-১১-৩২৫১) আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা।

এসময় তারা মহাসড়কে চলাচলরত যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

বাসটির চালক মোজাম্মেল হোসেন জানান, হাতিল ফার্নিচারের কর্মকর্তাদের নিয়ে আশুলিয়ার জিরানী থেকে মিরপুরে যাওয়ার পথে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে ৫টি যাত্রীবাহী বাস ভাংচুর করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আসাদুজ্জামান জানান, হরতাল সমর্থনকারীরা বাসে আগুন দিয়েছেন। ভাংচুরের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ১৬, ২০১২

প্রতিবেদন: ওমর ফারুক
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান