৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:২৫ পিএম BDST banglanew24
02 Aug 2012   06:04:24 PM   Thursday BdST
E-mail this

চট্টগ্রামে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চোরাই গাড়িসহ ৩ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। নগরীর হালিশহর থানায় ১৫ জুলাই করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাড়ির চালক মো. রাশেদ(২২), মো. আজিজুর রহমান(৩৩)ও মো. ওমর ফারুক।

বৃহস্পতিবার দুপুরে সিএমপি সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, মামলার বাদী মো. মনিরুল মান্নানের বাবার মালিকানাধীন প্রোবোক্স (চট্ট মেট্রো-খ-১১-১৫৬২) গাড়িটির চালক মো. রাশেদ গত ১৩ জুলাই গাড়িটি নিয়ে ব্যক্তিগত কাজে বের হন।

এদিন সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না এলে তার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর ১৫ জুলাই হালিশহর থানায় মামলা দায়ের করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম, চাঁদপুর ও রাজবাড়ী জেলায় ৭২ ঘণ্টা অভিযান চালিয়ে আজিজুর রহমানকে আটক করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলা থেকে গাড়ির চালক মো. রাশেদকে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের দেওয়া তথ্য অনুযায়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকা থেকে মো. ওমর ফারুককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা চুরি যাওয়া গাড়িটিও উদ্ধার করা করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আজিজ জানান, গাড়িটি চুরি করার পর রাশেদ গাড়িটি তার কাছে নিয়ে আসেন। পরে তারা গাড়িটি নিয়ে ওমর ফারুকের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘন্টা, আগস্ট ০২, ২০১২
এমইউ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান