৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:০৬ এএম BDST banglanew24
30 Jul 2012   11:07:58 PM   Monday BdST
E-mail this

জাবি শিক্ষক অধ্যাপক গোলাম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাবি শিক্ষক অধ্যাপক গোলাম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রাজধানীর অদূরে আশুলিয়া ব্রিজের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তার গাড়িচালক আকাশ। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

অধ্যাপক গোলাম হোসেনের মৃত্যুতে পুরো ক্যাম্পোসে শোকের ছায়া নেমে এসেছে।

আশুলিয়া থানার এসআই বিল্লাল জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে আশুলিয়া ব্রিজের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ ট্রাকের পেছনের অংশে ঢুকে যায়।

এসময় গাড়িতে থাকা ড. এ. কে. এম. গোলাম হোসেন ও গাড়িচালক দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে তাদের দু’জনকেই উদ্ধার করে উত্তরায় আইচি হাসপাতালে পাঠায়। সেখানে রাত ৯টার দিকে  অধ্যাপক গোলাম হোসেন মারা যান।

এদিকে, অধ্যাপক গোলাম হোসেনের মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তার বাসার সামনে ভিড় করতে থাকেন। 

রাত ১১টার দিকে তার মরদেহ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।
 
জাবির সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি কেএম মহিউদ্দীন জানান, নিহত অধ্যাপক গোলাম হোসেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি প্রক্টর, আল-বেরুনী হলের প্রভোস্ট, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

নিহত অধ্যাপক গোলাম হোসেনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও ২ মেয়ের জনক।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২

জেএস/আইএ, সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান