১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৫৯ এএম BDST banglanew24
16 Jun 2012   05:36:54 PM   Saturday BdST
E-mail this

ব্যবসা-বাণিজ্য ও বিনোদন সংবাদে গুরুত্ব দেবে এশিয়ান টিভি


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্যবসা-বাণিজ্য ও বিনোদন সংবাদে গুরুত্ব দেবে এশিয়ান টিভি

দেশের টেলিভিশন মিডিয়ায় যুক্ত হচ্ছে আরো একটি নতুন স্যাটেলাইট চ্যানেল ‘এশিয়ান টিভি’। আগামী ২০ জুন বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এশিয়ান টিভির লোগো উন্মোচন করা হবে। সম্প্রচার শুরুর পর থেকেই চ্যানেলটি ব্যবসা-বাণিজ্য আর বিনোদন সংবাদের প্রতি বেশি গুরুত্ব দেবে।

এশিয়ান টিভির বিভিন্ন তথ্য তুলে ধরে ১৬ জুন শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চ্যানেলটির প্ল্যানিং এডিটর সৈয়দ মিজানুর রহমান। অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির চিফ অপারেটিং অফিসার-সিইও (মার্কেটিং অ্যান্ড প্রোগ্রাম) বেণু শর্মা, বিজনেস এডিটর সুনীতি কুমার বিশ্বাস, হেড অব প্রোগ্রাম শাহীন সরকার, হেড অব এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্রোগ্রাম প্ল্যানিং কামরুজ্জামান বাবু, এন্টারটেইনমেন্ট এডিটর সৈকত সালাহ্উদ্দিন ও ইভেন্ট চীফ দেবাশীষ বিশ্বাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ জুন এশিয়ান টিভির লোগো উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে  থাকবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বিমান ও পর্যটন মন্ত্রী মুহম্মদ ফারুক খান। এছাড়া তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলা হয়, এশিয়ান টিভির চেয়ারম্যান এফবিসিসিআই’র পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি, এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব হারুন-উর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন তরুণ শিল্প উদ্যোক্তা মিজানুর রহমান।

চ্যানেলটির জন্য আধুনিক যন্ত্রপাতি ও ক্যামেরা আমদানি করা হচ্ছে। এতে আমেরিকার তৈরি রোবোটিক ক্যামেরা ব্যবহার করা হবে, যা দিয়ে দ্রুত চিত্র ধারণ, এডিটিং এবং সম্প্রচার করা যায়। এমপিইজি-৪ আর্থ স্টেশন ও আমেরিকান হেরিজ কোম্পানির সম্প্রচার যন্ত্রপাতি সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সমস্ত মেশিনারিজ চ্যানেলটিতে সংযুক্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময় ১৭২৫, জুন ১৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান