৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:০৩ পিএম BDST banglanew24
22 Jun 2012   06:06:06 AM   Friday BdST
E-mail this

প্রধানমন্ত্রী হতে চায় পথশিশু ‘সজিব’


মফিজুল সাদিক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রী হতে চায় পথশিশু ‘সজিব’
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমি প্রধানমন্ত্রী হতে চাই। যারা রাস্তায় ঘুমায় তাদের জন্যে বড় বড় দালান তৈরি করতে চাই। যাদের মা-বাবা নাই তাদের মা বাবা ফিরিয়ে দিতে চাই।’

রাজধানীর আইডিবি ভবনে ‘পথশিশুদের সুরক্ষা ও উন্নয়নে করণীয়’ শীর্ষক সেমিনারে এভাবেই নিজের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ১০ বছর বয়সী পথশিশু মো: সজিব হোসেন।

দীর্ঘ আলাপচারিতায সজিব জানায় তার পিতা কে তা জানা নেই। জানা নেই স্থায়ী ঠিকানাও। শুধু জানে গাবতলীর মাজার রোডের সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রাম(সিপ) সেন্টারের ঠিকানা। বাকি সবই তার অজানা।

সজিবের শৈশব কেটেছে কখন খোলা আকাশের নিচে, কখনও গাবতলীর বাস টার্মিনালে, পার্কে, রাস্তার পাশে, আবার কখনও কোনো মার্কেটে।

সজিব পেশা হিসেবে বাধ্য হিসাবে বেছে নিয়েছে ময়লা আবর্জনা সংগ্রহ করা, পড়ে থাকা বোতল সংগ্রহ করা, হোটেলে পানি দেওয়া, হোটেল বয়, কুলি, গাড়ি ধোয়া-মোছার কাজ।

তবে এ মুহূর্তে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে সজিব। রোল নাম্বার ১। বিদ্যালয়ের শিক্ষকদেরও প্রিয় সজিব।

দেশের রাজনীতি সম্পর্কেও ভালো জানাশোনা মেধাবী তার এক নিমিষে বলে দিতে পারছে দেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় প্রধানের নাম। কার হাত ধরে দেশের স্বাধীনতা এসেছে তাও জানে সজিব।

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ক্রমাগত ভাসমান মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পথশিশুর সংখ্যা বেড়ে চলছে।

এক গবেষণায় দেখা যায় ২০০৪ সালে এর সংখা ছিল ছয় লাখ ৮০ হাজার এবং ২০১৪ সালে এই সংখ্যা বেড়ে দাড়াবে ১১ লাখ ৪৪ হাজার ৭৫৪ জন।

সেই ধারাবাহিকতায় ২০০৯-২০১০ অর্থবছরে জাতীয় বাজেটে পথশিশুদের জন্য বরাদ্দ ছিল পাঁচ কোটি ৬৭ লাখ টাকা

বাংলাদেশ সম২: ০৫৩৭ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এমএফ/এডিএ/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

ফিচার

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান