৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:১৩ পিএম BDST banglanew24
16 Aug 2012   09:03:24 PM   Thursday BdST
E-mail this

অস্ট্রেলিয়াকেও হারানোর স্বপ্ন দেখেন কোচ ইমরান


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়াকেও হারানোর স্বপ্ন দেখেন কোচ ইমরান

ঢাকা: খুশির খবর বাংলাদেশ দল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে। গ্রুপ পর্ব ভালো ভাবে উৎরাতে পারলেও কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। দলটি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তারওপর খেলাও হচ্ছে তাদের মাঠে।

যদিও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ সারওয়ার ইমরানের দাবি সুযোগ পেলে অস্ট্রেলিয়াকেও কাপিয়ে দেবে তার দল। বৃহস্পতিবার মোবাইলফোনে ব্রিসবেন থেকে বাংলানিউজকে তিনি বলেন,‘অস্ট্রেলিয়া তাদের কন্ডিশনের সুবিধা নিয়ে জিতেছে। কোয়ার্টার ফাইনালেও হোম সুবিধাটা পাবে তারা। তবে আমাদের দলটিও ভালো। ওই দিন ভুল না করলে অস্ট্রেলিয়াকেও হারাতে পারবে।’

২৭ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের খেলা শুরুর আগে ব্রিসবেনে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময়ও পেয়েছেন আনামুল হকরা। এ সম্পর্কে সারওয়ার ইমরান বলছিলেন,‘আমরা আগে এসে কিছুটা উপকার পেয়েছি। কিন্তু অনেক দলই আমাদেরও আগে থেকে অস্ট্রেলিয়াতে আছে। পাকিস্তান এখানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে। আমরা কাপ পর্বে খেলতে পারছি কারণ আমাদের বর্তমান দলটি খুব ভালো। ভালো ভাবে খেলতে পারলে আরও ওপরে যাওয়া সম্ভব।’

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ১৯ আগস্ট। কোন সন্দেহ নেই ওই ম্যাচের ফেভারিট অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান