৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:৩৯ পিএম BDST banglanew24
01 Jul 2012   03:40:10 PM   Sunday BdST
E-mail this

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট এমসি কলেজে এইচএসএসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে ১০ ছাত্রলীগকর্মী আহত হয়েছে।  

রোববার সকাল সাড়ে ১১টায় প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষের মধ্যে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীদের অনেকেই নবীন বরণ অনুষ্ঠান ছেড়ে চলে যায়।

শিক্ষার্থীরা জানায়, কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগে প্রায় আড়াইশ শিক্ষার্থীকে নিয়ে নবীণ বরণ অনুষ্ঠান শুরুর একপর্যায়ে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার। এরপরই নবীন বরণ কক্ষে প্রবেশ করে অধ্যক্ষকে থামিয়ে ছাত্রলীগ নেতারা বক্তব্য দিতে শুরু করে। এ নিয়ে ছাত্রলীগেরই দু’গ্রপের মধ্যে কিল ঘুষি শুরু হলে তা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

কলেজ শাখা ছাত্রলীগের এক গ্রুপের একজন নেতা জানান, ‘সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আজির উদ্দিন এমসি কলেজে সভাপতি পদ পেতে ইদানিং বেশ তৎপরতা শুরু করেছেন। সে কারণে কলেজ অধ্যক্ষকে থামিয়ে তিনি নিজেই ছাত্রছাত্রীদের উদ্দেশে সবার আগে বক্তব্য দিলে উপস্থিত অন্য ছাত্রলীগ নেতারা ক্ষুব্ধ হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয়’।

প্রায় আধাঘণ্টা পর আবার নবীন বরণ অনুষ্ঠান শুরু হলে কলেজ অধ্যক্ষ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানায় নবীন শিক্ষার্থীরা। তবে এসময় অভিভাবকরা শিক্ষার্থীদের নিরাপদে নিয়ে যেতে উদ্বিগ্ন হয়ে পড়েন।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার বাংলানিউজকে বলেন, হঠাৎ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে ঢুকে হট্টগোল শুরু করলে এ সংঘর্ষ হয়। তবে পরে পরিস্থিতি শান্ত করে তারা নবীণ বরণ অনুষ্ঠান আবার শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০১ , ২০১২
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান