৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:০৯ পিএম BDST banglanew24
28 May 2012   05:16:55 PM   Monday BdST
E-mail this

পালমে দি`ওর পেলেন মাইকেল হেনেকে


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পালমে দি`ওর পেলেন মাইকেল হেনেকে

পর্দা নামলো চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের। প্রতিবারের মতোই উৎসবের সমাপ্তি টানা হয়েছে ‘পালমে দিওর’ অ্যাওয়ার্ড প্রদানের মধ্যে দিয়ে। উৎসবে প্রদর্শিত ৫৪টি ছবিকে পেছনে ফেলে জুরি বোর্ডের রায়ে সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ান পরিচালক মাইকেল হেনেকের ‘অমুর’।

২৭ মে রোববার সন্ধ্যায় ৬৫ তম কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন পালমে দিওর হাতে নিয়ে আনন্দের শেষ হাসি হাসলেন মাইকেল হেনেকে। মুহূর্তে তিনি হয়ে উঠেন উৎসবের মধ্যমনি। দেশ-বিদেশের ক্যামেরাগুলো ঘুরে যায় অস্ট্রিয়ান এই বর্ষিয়ান চলচ্চিত্র পরিচালকের দিকে।

৬৫ তম কান উৎসবের অফিসিয়াল জুড়ি বোর্ডের প্রধান নান্নি মোটারি সমাপনীর দিন সন্ধ্যায় উৎসবের সেরা ছবির সম্মানসূচক ‘পালমে দেওর’ বা ‘গোল্ডেন পাম বিজয়ী ছবির নাম ঘোষণা করেন। কান উৎসবে নির্মাতা মাইকেল হেনেকে নির্মিত ছবির এটি দ্বিতীয়বারের মতো সেরা ছবির সম্মান জয়। এর আগে ২০০৯ সালে এই পরিচালকের সাদা কালো ছবি ‘দ্য হোয়াইট রিবোন’ ছবিটিও কান উৎসবের গোল্ডেন পাম বা পালে দেওর অ্যাওয়ার্ডটি জিতে ছিলেন।  এছাড়াও ২০০৫ সালে কান উৎসবে প্রদর্শিত ছবি ‘হিডেন’-এর জন্য তিনি সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন।

বয়সের ভারে নুয়ে পড়া একজন ফেঞ্চ লেডির জীবনের শেষ কয়েকাটা দিনের কাহিনী তুলে ধরা হয়েছে ‘আমুর’ ছবিটিতে। স্ট্রোক করার পর বর্ষিয়ান লেডি ধীরে ধীরে অথর্ব হয়ে পড়ে। সেসময় তার পরিচর্যার জন্যে সবসময় তার পাশে থাকেন স্বামী জিন। তাদের ভালোবাসার গল্প নিয়েই ‘অমুর’ ছবিটির কাহিনী, যার অর্থ লাভ বা ভালোবাসা। ছবিতে বৃদ্ধা লেডির চরিত্রে অভিনয় করেছেন ইমানুয়েল রিভা ও বৃদ্ধ স্বামী হিসেবে অভিনয় করেন লইস ট্রিনটিগনেন্ট।



৬৫তম কান উৎসবে শ্রেষ্ঠ ছবির মর্যাদা বিজয়ী ‘আমুর’ ছবিটি আসছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বিদেশী ভাষার ছবির প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত টরোন্টে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ছবিটি প্রদর্শনের জন্যে পরিচালক মাইকেল হেনেককে অনেকেই অনুরোধ জানিয়েছেন।

সেরা ছবি সম্মান ‘পালমে দিওর’ বা ‘গোল্ডেন পাম’ ছাড়াও চলতি বছরে উৎসবে প্রদর্শিত ছবিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

দ্য গ্র্যান্ড প্রিক্স ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন ‘রিয়্যালিটি’ ছবির পরিচালক মাতিয়ো গেরোনে। জুড়ি বোর্ডের অ্যাওয়ার্ড জিতে নেন বিট্রিশ পরিচালক কেন লোচ ‘দ্য এঞ্জেলস’শেয়ার’ ছবির জন্যে।

‘পোস্ট তেনেব্রাসলু’ ছবির জন্যে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড জিতে নেন মেক্সিকোর পরিচালক কার্লোস রিগাদাস ।
উৎসবে প্রদর্শিত ‘দ্য হানট’ ছবির জন্যেসেরা অভিনেতার পুরস্কারটি জিতে নেন ডেনিস স্টার মাডস মিকেলসেন।

‘বায়োন্ড দ্য হিলস’ ছবিতে সেরা স্ক্রিন-প্লের জন্যে অ্যাওয়ার্ড পেয়েছেন রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুংগুই। এ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন যৌথভাবে ক্রিস্টিনা ফ্লাটার ও কসমিনা স্ট্রেটান। পরিচালক মুংগুই ২০০৭ সালে ‘৪ মানথস, ৩ উইক, এন্ড ২ ডেস’ ছবির জন্যে গোল্ডেন পাম অ্যাওয়ার্ড জিতেছিলেন।

রোববার রাতে দ্বিতীয় গোল্ডেন পাম অ্যাওয়ার্ডের ভাগীদার হয়েছেন তুর্কির পরিচালক রিজান ইয়েলবাস। তার শর্ট ফিল্ম ‘সেসিজ-বি ডেং’(সাইলেন্ট) ছবির জন্যে তিনি এ অ্যাওয়ার্ড অর্জন করেন।

ফ্রান্সের সমূদ্র তীরবর্তী ছোট্ট শহর কানের মাটিতে চলচ্চিত্রের এই ১২ দিনের মহোৎসব শুরু হয়েছিল ১৬ মে,  শেষ হলো ২৭ মে গভীর রাতে।

৬৫ তম কান চলচ্চিত্র উৎসবের অ্যাওয়ার্ড:

পালমে ডি’ওর-ফিচার ফিল্ম
অমুর’(লাভ)- পরিচালক মাইকেল হেনেকে

গ্র্যান্ড প্রিক্স রানার-আপ
‘রিয়্যালিটি’- পরিচালক মাতিয়ো গারোনে


জুড়ি প্রাইজ
‘দ্য এঞ্জেলস’ শেয়ার- পরিচালক কেন লোচ  


সেরা পরিচালক
কার্লোস রিগাদাস - ‘পোস্ট তেনেব্রাসলু’


সেরা ক্রিন প্লে
ক্রিস্টিয়ান মুংগুই - ছবি ‘বায়োন্ড দ্য হিলস’


সেরা অভিনেত্রী
ক্রিস্টিনা ফ্লাটার- ছবি ‘বায়োন্ড দ্য হিলস’


সেরা অভিনেতা
মাডস মিকেলসেন (দ্য হান্ট)


পালমে দি’ওর- শর্ট ফিল্ম
সেসিজ-বি দেং (সাইলেন্ট)- পরিচালক রিজান ইয়েলবাস


আন সারটেইন রিগার্ড ক্যাটাগরি


সেরা অভিনেত্রী
সেজাঁ ক্লিমেঁ - ছবি ‘লরেন্স এনিওয়ে’- পরিচালক হাভিয়ার দোলান
এমিলি দেকুইন - ছবি ‘এ পারড্রে লা রাইসন’-পরিচলাক জোয়াকিম লাফোসে
আন সারটেইন রিগার্ড স্পেশাল ডিসটিনকশন
দিয়েকা (চিলড্রেন অফ সারাজেভো)- পরিচালক আইদা বেজিক


আন সারটেইন রিগার্ড স্পেশাল জুড়ি প্রাইজ
‘লি গ্র্যান্ড সোর’- পরিচালক গুস্তাভ কারভার্ন, বেনোয়া দেলেপি


প্রাইজ অফ আন সারটেইন রিগার্ড
ডেসপুয়েস ডি লুসিয়া- পরিচালক মাইকেল ফ্রানকো


সিনেফোনডেশন
প্রথম পুরস্কার
দোরোগানা-না (দ্য রোড টু)- পরিচালক তাইসিয়া গুমারন্তসেভা
দ্বিতীয় পুরস্কার
অবিগেইলে-পরিচালক ম্যাথিউ জেমস রেইলি
৩য় পুরস্কার
লস এনফিট্রিওনস ( দ্য হোস্ট)- পরিচালক মিগেল আনহেল মুলেট


গোল্ডেন ক্যামেরা
বিস্টস অফ দ্য সাউথার্ন ওয়াইল্ড- পরিচালক বেন জিটলিন




বাংলাদেশ সময় ১৪৩০, মে ২৮, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান