১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:০৭ এএম BDST banglanew24
16 Dec 2012   07:42:52 PM   Sunday BdST
E-mail this

ব্রুনাইয়ে বিজয় দিবস উদযাপিত


ইয়াকুব আলী, ব্রুনাই থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রুনাইয়ে বিজয় দিবস উদযাপিত

বন্দর সেরি বেগাওয়ান: বিদেশে অন্যান্য স্থানের ন্যায় ব্রুনাইয়েও রোববার  যথাযোগ্য মর্যাদায় বিজয়দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ব্র“নাই-প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশের নাগরিক হাইকমিশনে সমবেত হন। দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে হাইকমিশন চত্ত্বরে ব্র“নাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ আব্দুল হাইয়ের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর শহীদদের রুহের মাগফেরাত এবং দেশে শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।   

সন্ধ্যায় হাইকমিশন মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও কমিউনিটির শিশুরা দেশাত্ববোধক গান পরিবেশন করে ও কবিতা পাঠে অংশ নেন। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্র“নাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ আব্দুল হাই। প্রবাসী বাংলাদেশীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এসব অনুষ্ঠানে অংশ নেন।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে উচ্চশিক্ষার্থে ব্র“নাইয়ে অবস্থানরত বাংলাদেশি ছাত্রদের অংশগ্রহণে

ইউনিভার্সিটি ব্র“নাই দারুসসালামে একটি আলোচনা অনুষ্ঠান এবং পেট্রোলিয়াম শহর হিসেবে খ্যাত কুয়ালাবেলায়েতের সেরিয়ায় বাংলাদেশী শ্রমিক ও পেশাজীবীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান