১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:১২ পিএম BDST banglanew24
26 Jun 2012   10:27:25 PM   Tuesday BdST
E-mail this

ট্রলার ডুবিতে নিখোঁজ ভোলার জেলে ভারতে উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে গভীর সমুদ্রে ডুবে যাওয়া এক জেলেকে উদ্ধার করা হয়েছে। সোমবার তাদের ভারতের জলসীমা থেকে উদ্ধার করা হয়।

এর আগে ১০ জেলে নিয়ে ভারতের জলসীমায় ট্রলরটি ডুবে যায়।

৮ জেলে তাৎক্ষণিক উদ্ধার হলেও ২ জেলে নিখোঁজ ছিলেন। তাদের ভারতের নৌ সদস্যরা উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলের নাম আব্দুর রহমান। সে সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। এছাড়া তার বাকি পরিচয় মেলেনি।

ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার রাতে বাংলানিউজকে জানান, সাতক্ষীরা থেকে জেলা প্রশাসক ও বিজিবি কমান্ডার তাকে জানিয়েছে বাংলাদেশি ২ জেলেকে উদ্ধার করে ভারতের নৌ সদস্যরা আটক করেছে। তাদের মধ্যে একজনের বাড়ি ভোলায়।

এ খবর পাওয়ার পর থেকে তার নাম ঠিকানাসহ পুরো পরিচয় উদ্ধারের চেষ্ট চলছে। এ জন্য সব উপজেলায় ম্যাসেস পাঠানো হয়েছে।

তিনি জানান, সম্প্রতি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এমভি নুরানী নামের জেলেবাহী ট্রলারটি ১০ জেলেকে নিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এরপর থেকে ভোলার এ জেলে নিখোঁজ ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান