৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:২৯ এএম BDST banglanew24
16 Jun 2012   03:53:02 PM   Saturday BdST
E-mail this

গণতন্ত্রের কবর রচনার পরিকল্পনায় আবারো আ’লীগ: মওদুদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণতন্ত্রের কবর রচনার পরিকল্পনায় আবারো আ’লীগ: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ ৭৫-এ বাকশাল গঠন করে গণতন্ত্রের কবর রচনা করেছিল। তারা আবারও গণতন্ত্রের কবর রচনা করার পরিকল্পনা করছে।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবিধানিক ‍অধিকার ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে না। জনগণের ভোটের অধিকার হরণ করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে আমরা চিনি। বর্তমান সরকার সাড়ে ৩ বছর যেভাবে দেশ পরিচালনা করেছে কোনো গণতান্ত্রিক সরকার তা পারে না।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় আমরা ‌পাইনি। রায় হওয়ার আগেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা বাতিল করা হয়েছে এবং এটি একটি রাজনৈতিক রায় বলে তিনি দাবি করেন। এ রায় সাংবিধানিক সঙ্কট তৈরি করবে। সংকটও তৈরি করবে গণতন্ত্র ও রাষ্ট্রের অস্তিত্বের।

আওয়ামী লীগই এর জন্য দায়ী বলে মন্তব্য করে তিনি বলেন তারা এ দায়িত্ব এড়াতে পারবেন না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে না। বাকশাল গঠন ও সংবাদপত্র বন্ধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ বিষয়ে তিনি বলেন, সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের উচিত ছিল মিয়ানমারে গিয়ে কূটনৈতিকভাবে এর সমাধান করা। এ বিষয়ে আমরা ‍আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।

সাংবিধানিক অধিকার ফোরামের উপদেষ্টা ও সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জমান রিপন, অধিকার ফোরামের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান