৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৩০ পিএম BDST banglanew24
11 Jun 2012   02:13:53 PM   Monday BdST
E-mail this

খাগড়াছড়িতে সড়ক-নৌপথ অবরোধ চলছে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খাগড়াছড়িতে সড়ক-নৌপথ অবরোধ চলছে
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: দ্বিতীয় দিনের মতো সোমবার খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

রোববার পূর্বঘোষিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে সংগঠনটি ওইদিন সকাল ৯টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

সরেজমিন দেখা যায়, অবরোধ চলাকালে জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছেনা।

এদিকে, রোববার আকস্মিকভাবে সড়ক অবরোধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকসহ সাধারণ যাত্রী। রোববার সন্ধ্যা ৬টার পর অবরোধ শিথিল থাকলেও ভাঙচুরের ভয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

অবরোধের সমর্থনে সোমবার দুপুর পর্যন্ত শহরতলীর কয়েকটি স্থানে নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ১১, ২০১২

সম্পাদনা: প্রভাষ চৌধুরী/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান