৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৪৭ পিএম BDST banglanew24
28 Apr 2012   03:53:10 AM   Saturday BdST
E-mail this

ইলিয়াস আলীকে গুমের নাটক না সাজিয়ে ফেরত দেন : মওদুদ


জেলা প্রতনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইলিয়াস আলীকে গুমের নাটক না সাজিয়ে ফেরত দেন : মওদুদ

নোয়াখালী: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ইলিয়াস আলীকে গুমের নাটক না সাজিয়ে তাকে ফেরত দেন; না হয় পদত্যাগ করুন’।

তিনি বলেন, নাটক অনেক দেখেছি। মানুষ গুম করে নাটক এ সরকারের সময়ই শুরু হয়েছে। আমরা সরকারকে শনিবার পর্যন্ত সময় দিয়েছি। যদি এর মধ্যে ইলিয়াস আলীকে ফেরত দেয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে’।

মওদুদ আরো বলেন, ‘শেয়ারবাজার, পদ্মা সেতু, রেলের দুর্নীতিতে সরকার ডুবে গেছে’।

সাগর-রুনি হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘ সাগর-রুনি হত্যার ৭৫দিন পর লাশ উত্তোলন করে আবার নাটক দেখাচ্ছে সরকার। খুনের আলামত তো পাবে না, উল্টো সময় নষ্ট করে তদন্ত অন্য দিকে নিয়ে যেতে ষড়যন্ত্র করা হচ্ছে’।

মওদুদ বলেন,‘ শনিবারের মধ্যে ইলিয়াস আলীকে ফেরত না দিলে বোরবার থেকে লাগাতাল কঠোর আন্দোলন শুরু হবে। এ ব্যাপারে কোনো আপোষ নেই। সারা দেশে আগুন জ্বলবে; এ আগুন নেভাতে পারবেন না।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী সব কিছু আপনাদের কাছে। এরপরও যদি ইলিয়াস আলীকে ফেরত দিতে না পারেন, তাকে খুঁজে বের করতে না পারেন তাহলে সরকারে আছেন কেন?

ব্যারিস্টার মওদুদ আহমেদ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় কবিরহাট উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক কামরুল হুদা লিটন, সহ-সভাপতি গোলাম মোস্তাফা বাবুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৮,২০১২

মুহাম্মদ রহমত উল্যাহ / সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান