খাগড়াছড়ি: খাগড়াছড়ি রামগড়ের পিলাভাঙ্গা গ্রামে বিজিবির সহায়তায় সেটেলাররা পাহাড়িদের জমি বেদখলের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদসহ কয়েকটি সংগঠন।
সমাবেশ থেকে রামগড়, মানিকছড়ি ও মাটিরাঙ্গা এই তিন উপজেলায় আগামী ৪ জুলাই সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়।
হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্দ্যোগে শহরের স্ব-নির্ভর এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মাদ্রি চাকাম, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সভাপতি নিকোলেস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি উমেশ চাকমা, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপুল চাকমা প্রমুখ।
এর আগে সূর্য শিখা ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর