৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:১৮ পিএম BDST banglanew24
18 Sep 2012   06:15:42 AM   Tuesday BdST
E-mail this

লিফট ঘোষণায় আনা হলো ১০ কোটি টাকার ৩টি বিলাসবহুল কার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লিফট ঘোষণায় আনা হলো ১০ কোটি টাকার ৩টি  বিলাসবহুল কার
ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা ১০ কোটি টাকা দামের তিনটি বিলাসবহুল কার আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে একটি পোরশে, একটি মার্সিডিজ বেঞ্জ ও একটি লেক্সাস ব্র্যান্ড। কোরিয়া থেকে চালানটি আনা হয়েছে। চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর ইয়ার্ডের ১৩ নম্বর শেডে থাকা গাড়িগুলো বর্তমানে বন্দর কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

৪০ ফুট দৈর্ঘের মাত্র একটি কনটেইনারে গাড়িগুলো রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে কায়িক পরীক্ষা শেষে কর্মকর্তারা এ ব্যাপারে নিশ্চিত হন।

মঙ্গলবার বিকেলে কায়িক পরীক্ষা শুরু করে রাত ৮টায় শেষ হয়।

চট্টগ্রাম বন্দর দিয়ে প্যাসেঞ্জার লিফট আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে বিলাসবহুল এ গাড়িগুলো নিয়ে আসে একটি চক্র। চট্টগ্রাম বন্দর থেকে খালাস পর্যায়ে আটক কনটেইনারটি মঙ্গলবার খুলে এ চিত্র দেখতে পান চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, অনিয়ম করে আনা অত্যাধুনিক ব্র্যান্ডের এসব গাড়ির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী আইনি ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি।   

কাস্টমস সূত্র জানায়, প্যাসেঞ্জার লিফট আমদানির ঘোষণা দেয় ইটাকল বাংলাদেশ লিমিটেড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ঢাকার ডিইপিজেড এক্সটেনশন এরিয়া, সাভার ঠিকানায় অবস্থিত প্রতিষ্ঠানটি পণ্য খালাস করতে গত ৪ জুন কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করে (সি-৫২১৮৪ ও কনটেইনার নম্বর-সিসিএসইউ ৯৮৮২৮১২)।

আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দ্বায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট নগরীর ১১০২ নূর আহম্মদ সড়কের এনেসেস চেম্বার চতূর্থ তলায় অবস্থিত মেসার্স মায়মুন ট্রেডিং কর্পোরেশন লিমিটেড।

জানা গেছে, আমদানিকারক কর্তৃক প্যাসেঞ্জার লিফট আনার ঘোষণা থাকলেও মিথ্যা ঘোষণায় পণ্য আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চালানটি আটক করে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা।

এ ব্যাপারে কাস্টমসের এআইআর শাখা রাজস্ব কর্মকর্তা মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আমদানিকারক প্যাসেঞ্জার লিফট আমদানির ঘোষণা দিলেও কনটেইনারে করে ভিন্ন কিছু আনা হচ্ছে এমন সংবাদ পাই।

তাই খালাসের প্রাক্কালে কনটেইনারটি ১৪ সেপ্টেম্বর থেকে আটক করে রেখেছি। মঙ্গলবার বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে থাকা কনটেইনারটি খুলে ঘটনার সত্যতা পাওয়া গেল।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
এমইউ, সম্পাদনা : তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান