৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:২৬ পিএম BDST banglanew24
28 May 2012   09:56:16 PM   Monday BdST
E-mail this

নাটোরের নলডাঙ্গায় পৌর মেয়রের কক্ষে তালা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের নলডাঙ্গা পৌর মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলরা।

কাউন্সিলর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি আগামী ৩০ মে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে।

এ কর্মসূচিতে অংশগ্রহণের ব্যাপারে বাধা দেওয়ায় বিক্ষুব্ধ কাউন্সিলররা সোমবার বিকেলে মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে দেন। তবে এ সময় মেয়র আব্বাস আলী নান্নু তার কক্ষে ছিলেন না।   

৪নং ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম পিয়াস বাংলানিউজকে জানান, পৌর কাউন্সিলরদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে আগামী ৩০ মে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌর কাউন্সিলরদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করার লক্ষ্য সোমবার বিকেল ৪টার দিকে মেয়রের অফিসে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে কাউন্সিলররা ঢাকার সমাবেশে যেতে মেয়রের সহযোগিতার কামনা করেন।

মেয়র আব্বাস আলী নান্নু মহাসমাবেশে যেতে নিষেধ করলে কাউন্সিলররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এ সময় মেয়রের সঙ্গে কাউন্সিলরদের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেয়রের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরলে মেয়র আব্বাস আলী নান্নু বৈঠক থেকে বের হয়ে যান। এ ঘটনায় বিক্ষুব্ধ পৌর কাউন্সিলররা মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
 
তবে মেয়র আব্বাস আলী নান্নু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, পৌর কাউন্সিলররা ঢাকায় যাওয়ার জন্য তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন এবং দাফতরিক কাজে নাটোরে চলে যান।

কাউন্সিলরদের সঙ্গে ঢাকায় যাওয়া নিয়ে তার কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি। বাগবিতণ্ডা বা বৈঠক থেকে সটকে পড়ার কোনো প্রশ্নই আসে না।

তবে টেন্ডার কমিটির বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে অনেকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান