ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতরের আগে শেষ ও সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন আমরা টেকনোলজি কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ৯৩ শতাংশ দাম বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে।
এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ার ৯ দশমিক ৮৪ শতাংশ দাম বেড়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন আমরা টেকনোলজি কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৩৩ দশমিক ২ টাকায় এবং সর্বনিম্ন ৩০ দশমিক ৫ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ৩০ দশমিক ২ টাকায় লেনদেন হয়েছিল। মঙ্গলবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩৩ দশমিক ২ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২৫০টিতে।
বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৪ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫১২টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ দশমিক ২৮ শতাংশ শেয়ার।
গত কার্যদিবসের দামের তুলনায় মঙ্গলবার ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- আমরা টেকনোলজি ৯ দশমিক ৯৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৯ দশমিক ৮৪ শতাংশ, ইউনিক হোটেল ৯ দশমিক ৫৯ শতাংশ, সায়হাম কটন মিল ৯ দশমিক ৪৪ শতাংশ, লংকা-বাংলা ফিন্যান্স ৮ দশমিক ৯৪ শতাংশ, মুন্নু স্টাফলারস ৮ দশমিক ৮৪ শতাংশ, ফিনিক্স ফিন্যান্স ৭ দশমিক ৯০ শতাংশ, ন্যাশনাল টি ৭ দশমিক ১০ শতাংশ, বঙ্গজ ৬ দশমিক ৭২ শতাংশ এবং আইসিবি ৫ দশমিক ৬৩ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর