৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৫২ এএম BDST banglanew24
08 Dec 2012   02:39:01 PM   Saturday BdST
E-mail this

লস এঞ্জেলেস প্রবাসী জাহান হাসানের মায়ের মৃত্যু


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লস এঞ্জেলেস প্রবাসী জাহান হাসানের মায়ের মৃত্যু

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও লস এঞ্জেলেস প্রেস ক্লাবের সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডাইভার্সিটি ইন আর্টস অ্যান্ড মিডিয়ার (বাদাম) আহবায়ক জাহান হাসানের মা আলহাজ্ব জাহানারা বেগম গত ৫ ডিসেম্বর বিকাল ছয়টায় গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না.....)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর বানারহাওলা মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাহানারা বেগমের কুলখানি গত শুক্রবার কাপাসিয়াতে অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন।

এদিকে সাংবাদিক জাহান হাসানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের আত্মার মাগফেরাত ও শোক সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ কন্স্যুলেট অব লস এঞ্জেলেসের ডেপুটি কন্সাল জেনারেল শাহনাজ গাজী, এম কে জামান, ডাঃ রবি আলম, মোশারফ হোসেন, এহসান বাচ্চু,নিয়াজ মোহাইমেন, সৈয়দ এম হোসেন বাবুসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮,২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান