৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
05 Jul 2012   06:15:13 PM   Thursday BdST
E-mail this

আমরা দুটি কেমন জুটি : আবুল হায়াত ও শর্মিলী আহমেদ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমরা দুটি কেমন জুটি : আবুল হায়াত ও শর্মিলী আহমেদ

আমাদের শোবিজের বর্ষিয়ান জুটি আবুল হায়াত ও শর্মিলী আহমেদ। একসঙ্গে তারা একে অন্যের বিপরীতে বহু নাটকে অভিনয় করেছেন। এবার দুজন একসঙ্গে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় আড্ডার অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’-তে।

আমাদের শোবিজ, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য পরিমণ্ডলে এমন অনেক জুটি আছেন, যারা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। জুটি বেঁধে কাজ করে তারা সফল হওয়ার কারণে একজনের নাম বললে স্বাভাবিকভাবেই অন্যজনের নাম চলে আসে। এ ধরনের সফল জুটি নিয়ে বিশেষ সেলিব্রেটি আড্ডা ‘আমরা দুটি, কেমন জুটি’। আড্ডায় উঠে আসে কিভাবে তারা জুটিবদ্ধ হলেন, কিভাবে সফলতা আসলো। বলেন তাদের জীবনের অজানা অনেক কথা।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আমরা দুটি কেমন জুটি’র আগামী পর্বে অতিথি হয়ে আসছেন অভিনয় জগতের দীর্ঘদিনের জনপ্রিয় জুটি আবুল হায়াত ও শর্মিলী আহমেদ। অনুষ্ঠানে তারা নিজেদের জুটি সম্পর্কে বলেছেন নানা অজানা কথা। উঠে এসেছে জুটি বেঁধে করা তাদের নানা গানের গল্প।

‘আমরা দুটি কেমন জুটি’ উপস্থাপনা করছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৭ জুলাই শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে।

বাংলাদেশ সময় ১৮১০, জুলাই ৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান