 |
দীপিকা পাডুকোন,কাজল, রানী মুখার্জী এবং আনুশকা শর্মা এ চার নায়িকাই বলিউডের শীর্ষ অভিনেত্রী। এবার রোহিত শেঠীর পরিচালনায় পরবর্তী সিনেমা `চেন্নাই এক্সপ্রেস` এ শাহরুখ খানকে দেখা যাবে চার নায়িকার বিপরীতে।
এ ছবির প্রধান নায়িকা হিসেবে দীপিকা পাডুকোনকে অনেক আগেই ঠিক করা হয়েছিল। কিন্তু সিনেমার গল্প এমন যে তাতে আরও তিন নায়িকা দরকার থাকায় শাহরুখের প্রেমিকা হিসেবে তাদেরকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।
এই তিন নায়িকা হলেন কাজল, রানী মুখার্জী এবং আনুশকা শর্মা। এবারই প্রথম একসাথে চার নায়িকার সাথে রোমান্স করবেন থানদের রাজা শাহরুখ।
পরিচালক বলেন, যেহেতু ওরা আগেও শাহরুখের সাথে কাজ করেছেন তাই তাদেরকে নেয়া।
গল্পে দেখা যাবে, একটি ছেলে রমেশবারাম যাওয়ার জন্য মুম্বাই থেকে ট্রেনে করে রওনা হন। এই দীর্ঘ পথে বিভিন্ন ঘটনা ঘটে, অনেকের সাথে দেখা হয়।তারপর ঘটতে থাকা নানা ঘটনা।
এতে শুধু রোমান্সই নয় জোরালো অ্যাকশনও করতে দেখা যাবে শাহরুখকে। এখন দেখা যাক `চেন্নাই এক্সপ্রেস` সিনেমাটি নিয়ে শাহরুখ কতদূর যান।
বর্তমানে শাহরুখ `জাব তাক হ্যা জান` সিনেমার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে কাজ করেছেন বলিউড কিং শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মত তারকারা।
আগামী দিওয়ালিতে সিনেমাটি পেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ০৯,২০১২
এমকে