১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৫০ এএম BDST banglanew24
04 Jul 2012   02:00:38 PM   Wednesday BdST
E-mail this

সিরিয়ার বিরোধী গ্রুপ ও বিদ্রোহী সেনাদের জোট গঠন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিরিয়ার বিরোধী গ্রুপ ও বিদ্রোহী সেনাদের জোট গঠন

ঢাকা: সিরিয়ার বিরোধী গ্রুপগুলো বিদ্রোহী সেনাদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে জোট গঠনে একমত হয়েছে। কায়রোতে দুই দিনের বৈঠক শেষে তারা একজোট হতে কিছু শর্তের ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে পেরেছে।

ক্ষমতাসীন বাথ পার্টির বিলুপ্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের না রাখার ব্যাপারে উভয়পক্ষই একমত হয়েছে। তবে অন্যান্য কিছু বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য রয়েই গেছে।

এ ব্যাপারে বিরোধী গ্রুপের একজন প্রতিনিধি কামাল লাবওয়ানি মঙ্গলবার জানিয়েছেন, আসাদ এবং তার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সম্ভাব্য সমস্যার সমাধানে কিছু ব্যাপারে তারা একমত হতে পেরেছেন। তারা বেসামরিক নাগরিতকদের নিরাপত্তা এবং ফ্রি সিরিয়ান আর্মিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ২৫০ প্রতিনিধির ওই সম্মেলনে সিরিয়াতে বিদেশি সেনা অভিযান, সরকারে ধর্মের ভূমিকা এবং বিরোধীদের একক কোনো সংগঠন গড়ার ব্যাপারে বহু আলোচনার পরও ঐকমত্য হয়নি বলে জানা গেছে।

মিসরের রাজধানী কায়রোতে এ সম্মেলনটি শুরু হয় গত সোমবার। আরব লিগের পৃষ্ঠপোষকতায় এ সম্মেলনে আসাদ পরবর্তী সিরিয়ার ভবিষ্যত নিয়ে একটি সাধারণ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।

এ ব্যাপারে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রধান আবদেল বাসাত সায়েদা জানিয়েছেন, তারা ফ্রি সিরিয়ান আর্মিকে পূর্ণ সমর্থন দেবেন। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যের সরকারে বাশার আল আসাদ যদি থাকেনই তাহলে এমন সরকার নিয়ে আলোচনা করাটা অর্থহীন।”

সম্প্রতি সিরিয়ায় জাতিংসঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের সরকার কাঠামোর প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন আবদেল বাসাত।

কফি আনান প্রস্তাবিত সরকারে প্রেসিডেন্ট আসাদ সরকারের কর্মকর্তাদের রাখা এবং আসাদের ভবিষ্যৎ অস্পষ্ট বলে উল্লেখ করে এর বিরোধিতা করছে সিরিয়ার বিরোধী গ্রুপগুলো। কয়েক দিন আগে জেনেভা সম্মেলনে আন্তর্জাতিক শক্তিগুলোও এ সরকারের ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে পারেনি।

এদিকে বিরোধীদের প্রস্তাবিত বিবৃতিতে কুর্দি সংখ্যালগুদের অন্তর্ভূক্ত করার ব্যাপারে অনেকে আপত্তি করলে গত মঙ্গলবার দিনের প্রথম ভাগে সম্মেলন থেকে বের হয়ে যায় কুর্দি বিরোধী গ্রুপ। আসাদ সরকার এদের অনেকটা প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান