১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৪৯ এএম BDST banglanew24
18 Aug 2012   03:05:36 PM   Saturday BdST
E-mail this

নারায়ণগঞ্জে ৭ তলা থেকে ফেলে নারীকে হত্যা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জে ৭ তলা থেকে ফেলে নারীকে হত্যা

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে শনিবার সকালে অজ্ঞাত নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে। ৭তলা একটি ভবন থেকে পাশের ৬ষ্ঠ তলার একটি ভবনে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। দুটি ভবনেই রক্তের ছাপ দেথা গেছে।

নিহত নারীর পরনে ছিল ফুলের ছাপা বোরকা ও আকাশি রঙয়ের পায়জামা।

ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান, শহরের টানবাজার আশা-মাশার সিনেমা হলের বিপরীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা খোকন ঘোষালের বাড়ির ৬ তলার ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সকালে খোকন ঘোষালের বাড়ির এক ভাড়াটিয়া কাপড় শুকোতে দিতে এসে লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
 
তবে নারীটিকে পার্শ্ববর্তী ভবন সুরুজ্জামান প্রধানের ৭ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে মাথায় আঘাত করে খোকন ঘোষালের বাড়ির ৬তলার ছাদে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সুরুজ্জামান প্রধানের ভবনের ৭তলার ছাদে রক্তের ছাপ দেখা গেছে। মহিলাটিকে ওই ছাদ থেকে নিক্ষেপের সময়েও রক্ত পড়েছে যার ছাপ দেয়ালে লেগে রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা লাঠি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
তানভীর হোসেন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান