৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:৫২ পিএম BDST banglanew24
18 Feb 2013   12:31:16 PM   Monday BdST
E-mail this

খুলনার সিকিউরিটিজ হাউজগুলোতে হরতালের প্রভাব নেই


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খুলনার সিকিউরিটিজ হাউজগুলোতে হরতালের প্রভাব নেই

খুলনা: জামায়াত-শিবিরের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব নেই খুলনার সিকিউরিটিজ হাউজগুলোতে। এদিন লেনদেন শুরু হওয়ার পর থেকে স্থানীয় ২০টি হাউজে বিনিয়োগকারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

হাউজ কর্মকর্তারা বাংলানিউজকে জানান, নগরীর অধিকাংশ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকায় বিনিয়োগকারীদের আসতে সমস্যা হচ্ছে না। ফলে প্রতিদিনের ন্যায় বিনিয়োগকারীরা হাউজে উপস্থিত হয়ে লেনদেন করছেন।

আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা বলেন, হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষণীয়। হরতালের কোন প্রভাব নেই।

মহানগরীর বিভিন্ন সিকিউরিটিজ হাউজে খোঁজ নিয়ে জানা গেছে, উভয় পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী থাকায় মুনাফায় থাকা অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

বিনিয়োগকারী আব্দুল্লাহ ও নেছাউন বলেন, অধিকাংশ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে আশাবাদী হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। বাজারের এ ধারা অব্যাহত রাখার জন্য তারা নিয়ন্ত্রক সংস্থার সুদৃষ্টি কামনা করেন।

খুলনা ইনভেস্টরস ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ডাকুয়া বলেন, বাজার উন্নয়নে বিভিন্ন পক্ষ থেকে উদ্যোগ গ্রহণে বাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে।ফলে বিনিয়োগকারীরা হতাশা ভুলে আবার লেনদেন শুরু করছেন। তবে বিনিয়োগকারীদের মধ্যে কেউ কেউ বাজার পর্যবেক্ষণ করছেন বলেও তিনি জানান।

এদিকে সিকিউরিটিজ হাউজ ছাড়াও স্থানীয় ব্যাংক পাড়া ও বীমা অফিসগুলোতে গ্রাহকদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
মুন্না/ সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান