৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৫২ এএম BDST banglanew24
05 Jul 2012   08:19:58 PM   Thursday BdST
E-mail this

৩ ডেভেলপার কোম্পানিসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অস্থাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে জলাবদ্ধতা সৃষ্টির দায়ে তিনটি ডেভলেপর কোম্পানিসহ ৬ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানাধীন সাবেরিয়া ও কাজী নজরুল ইসলাম রোড এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদিনের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সিএমপি পুলিশ, স্বাস্থ্য পরিদর্শক, সিটি করপোরেশনের কর্মচারীরা সহায়তা করেন।

জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, কাজী নজরুল ইসলাম এলাকায় যত্রতত্র ইট, বালি ও কংকর রেখে জলবদ্ধতা সৃষ্টি করার দায়ে রাহাত প্রপার্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিকে ৫ হাজার, সিরাজুদ্দৌলা রোডে আরএনটি প্রপার্টিজ ম্যানেজম্যান্টকে ২ হাজার ও সিপিডিএল প্রপার্টিজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্থাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও ফুটপাত দখলের দায়ে সাবেরিয়া এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমইউ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান