১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:৫৭ এএম BDST banglanew24
23 Jun 2012   02:35:36 PM   Saturday BdST
E-mail this

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

৩২৮ রানে জয়ী বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৩২৮ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
সৌম্য সরকার (বামে) ও আবু হায়দার (ডানে)

কুয়ালালামপুর: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ প্রতিযোগিতায় নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ কাতারকে দুমড়েমুচড়ে দিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারের দ্বিশতক ও আবু হায়দারের বোলিং নৈপুণ্যে বিশাল ব্যধবানে জিতেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৩২৮ রানে হারিয়েছে কাতার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কাতার। ব্যাট করতে নেমে কাতারের ওপর তান্ডব চালান সৌম্য সরকার ও আসিফ আহমেদ। সৌম্য ২০৯ ও আসিফের ৮৭ রানের সুবাদে নির্ধারিত ওভারে সাত উইকেটে ৩৬৩ রান করে বাংলাদেশ। ১৩৫ বলে দ্বিশতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন সৌম্য। ২৭টি চার ও ৮টি ছয়ের মার ছিলো তার ইনিংসে।

জবাবে ৩৫ রানে গুটিয়ে যায় কাতার। কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ৫.৪ ওভারে ১০ রান দিয়ে একাই ৯ উইকেট নেন আবু হায়দার।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান