১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৫৯ পিএম BDST banglanew24
26 May 2012   06:12:59 PM   Saturday BdST
E-mail this

ডলারের বিপরীতে অধিকাংশ মুদ্রার মূল্যপতন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডলারের বিপরীতে অধিকাংশ মুদ্রার মূল্যপতন

ঢাকা : গত এক বছরে ডলারের বিপরীতে বিশ্বের প্রভাবশালী প্রায় সব মুদ্রার মূল্যপতন হয়েছে। এর মধ্যে ভারতীয় মুদ্রা রুপি সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। এছাড়া দুই তিনটি মুদ্রা ছাড়া ডলারের বিপরীতে আর কোনটিই সুবিধাজনক অবস্থানে নেই।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হিসাবে, গত এক বছরে ডলারের বিপরীতে রুপির দাম কমেছে প্রায় ১৮ শতাংশ। আর ডলারের বিপরীতে ইউরো, ইয়েন, পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডেনের ক্রোনা এবং সুইস ফ্রাঁ’র গড় মূল্য কমেছে শতকরা ৮ দশমিক ৫২ শতাংশ।

তবে একই সময়ে ডলারের বিপরীতে মূল্য বেড়েছে শুধূমাত্র জাপান, চীন এবং হংকংয়ের মুদ্রার।

এদিকে ইউরোজোনের চলমান অস্থির পরিস্থিতির কারণে গত তিন মাসে ডলারের বিপরীতে মূল্য বেড়েছে একমাত্র জাপানি ইউয়ানের।

একারণে বিশ্লেষকরা বলছেন, ডলার শুধূ ভারতের জন্য ব্যয়বহুল হচ্ছে তা নয় বরং যেসব দেশ মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করে তাদের জন্যও ব্যয়বহুল হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান