৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:০৫ এএম BDST banglanew24
28 Apr 2012   07:02:07 PM   Saturday BdST
E-mail this

বরিশালে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বরিশালে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

বরিশাল: বরিশালে বসুন্ধরা গ্রুপের অংঙ্গ প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্ট ও মেঘনা সিমেন্টের পরিবেশক হাসিনা এন্টারপ্রাইজের উদ্যোগে শুভ হালখাতা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ হালখাতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসিনা এন্টারপ্রাইজের মালিক হাফিজুর রহমান হীরা।

সভায় বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উৎপাদিত কিং ব্র্যান্ড ও মেঘনা সিমেন্টের মান বাজারে প্রচলিত অন্যান্য সিমেন্টের তুলনায় সম্পূর্ণ আলাদা। কিং ব্র্যান্ড ও মেঘনা সিমেন্ট গুণগত মানে অতুলনীয় ও দীর্ঘ স্থায়ীত্বের প্রতীক। এ কারণে এ দুই ব্র্যান্ডের সিমেন্টের গ্রাহক দিন দিন বাড়ছে।

তারা আরও বলেন, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে ‘বসুন্ধরা সিমেন্ট’ নামে একই গ্রুপের অপর একটি সিমেন্ট খুব শিগগিরই বাজারজাত করা শুরু হচ্ছে। এই সিমেন্ট উৎপাদনের জন্য ব্যবহৃত হবে বিশ্বের সর্ব শেষ তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল।   

সভায় বক্তব্য রাখেন- মেঘনা ও কিং ব্র্যান্ডের সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল লতিফ, এরিয়া সেলস ম্যানেজার কবির হোসেন, সেভেন রিং সিমেন্টের এরিয়া ম্যানেজার আব্দুল করিম, শাহ্ সিমেন্টের এরিয়া ম্যানেজার সাইফুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
প্রতিবেদন: কাওছার হোসেন / সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর/সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান