লুইস ক্যারোলের বিশ্বখ্যাত গল্প অবলম্বনে ওয়ার্ল্ড ডিজনী পিকচার্সের ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর কথা জানা আছে অনেকের। কিন্তু এবার এই নাম নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে ভিন্নধারার গল্পের ধারাবাহিক নাটক ।
ফারজানা আফরীন রূপার রচনা ও তাহের শিপনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ পরিচালনা করেছেন তাহের শিপন। রায়হান-রাহেলা দম্পতির দুই কন্যা রানি আর বনিকে নিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প।
এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, ডা. এজাজুর রহমানম আনিসুর রহমান মিলল, সোহান, প্রান্তি, মাসুদ আলী খান, শামসুল আলম বকুল, আফরোজা বানু, মুনিরা মিঠি, সুজানা, চিত্রলেখা গুহ প্রমুখ।
‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ধারাবাহিকটি চ্যানেল আইতে শিগগিরই প্রচার শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশ সময় ১৯৩০, জুন ২৩, ২০১২