ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কর্মীরা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা।
উল্লেখ্য, মঙ্গলবার জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২ নেতাকর্মী দ্রুত বিচার ট্রাইব্যুনালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন।
এ সময় তাদের জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নাকচ করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ ও মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর।