১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:৫৫ পিএম BDST banglanew24
17 Aug 2012   04:12:06 PM   Friday BdST
E-mail this

তসলিমা তাহরিনের কবিতা

রাতলিপি


তসলিমা তাহরিন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাতলিপি তসলিমা তাহরিনের কবিতা

রাতলিপি-১
অবিন্যস্ত ভাবনার পাহাড়
জমাট অন্ধকারে ইতিউতি উড়ে চলে নিশাচর পতঙ্গ
অতল অন্ধকারে পথ হাতরায়, অন্ধ এক ভিক্ষুক
রাত্রির অর্গল নাড়ে সময়ের ঘণ্টা-
আবছায়া ব্যালকনির গ্রিল ধরে কাটে নির্ঘুম রাত
মাঝে মাঝে শিউরে উঠি অজানা আশঙ্কায়
ভোরের বাতাস কোন নয়াদুর্যোগ নিয়ে আসে।

রাতলিপি-১
দিন যায় রাত আসে
কবুতরের খোপে প্রহর পোহায়
মানুষ যুথচারী, সেই কবে কোন কালে ছিলো
বিচ্ছিন্নতাই এখন যুগধর্ম
সক্কলে ব্যস্ত নিজের গুহায়।
শিশুটি জানে না নগরনিয়ম
সঙ্গীর খোঁজে সারাবেলা উৎসুক
চিল-চিৎকারের ক্লান্তিতে ঘুমায় শিশু
কান্নার জলে ভেজা পেলব ত্বক ।

স্ফুলিঙ্গ
বৃষ্টিভেজা ম্যাচবাক্স নিয়ে প্রবল প্রতাপে স্বপ্নে বিভোর
 আগুন জ্বলবেই
 তুমি কী ভেবেছিলে?
সময়ের নিয়ম ভাঙ্গবেই
কোথাও না কোথাও স্ফুলিঙ্গ?
হায় এবার কাক ভেজা রাজপথে জবুথবু
তোমাকে পেরিয়ে ধাবমান চকচকে চৌচক্রযান,
ছাতার নিচে নিরাপদ পথচারী,
হুডতোলা রিক্সায় রঙ্গীন পলিথিনের বুহ্যে সুসজ্জিত তরুনী-
তোমাকে পেরিয়ে যায় সময়....
ওরা জানেনা, স্ফুলিঙ্গটা আসলে তুমি নিজেই-
অস্থির সময় জ্বলবেই, আজ নয়তো কাল, জ্বলবেই।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান