৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:৪৭ পিএম BDST banglanew24
24 May 2012   09:58:20 PM   Thursday BdST
E-mail this

রাজাপুরে এইডস প্রতিরোধে কর্মশালা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে এইচআইভি/এইডস প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়ন ও জাতীয় স্বাস্থ্য অধিদফতরের এইডস-এসটিডি কর্মসূচির পরিকল্পনা ও নির্দেশনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মতিন সরদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নওশের আলী।

এছাড়া কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আউয়াল গাজী, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মৃধা, সিদ্দিকুর রহমানসহ ইউপি সচিব, মসজিদের ইমাম ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আগামী ২ জুন সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১২
প্রতিবেদন: আব্দুর রহিম রেজা / সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান