৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৩৫ পিএম BDST banglanew24
24 Nov 2012   04:13:26 PM   Saturday BdST
E-mail this

নকশী কাঁথা উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়ার উদ্যোগ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নকশী কাঁথা উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়ার উদ্যোগ

ঢাকা: যশোরে নকশী কাঁথা উৎপাদনকারী এবং তিন পাবর্ত্য জেলার ব্যবসায়ীদের সিঙ্গেল ডিজিট (এক অংক) সুদে ক্ষুদ্র ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। জামানতবিহীন এ ঋণের আওতায় একজন উদ্যোক্তাকে সবোর্চ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

এজন্য সোমবার এসএমই ফাউন্ডেশন ট্রাস্ট ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হবে।

এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম শাহিন বাংলানিউজকে বলেন, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে তিন কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হবে।

যশোরে নকশী কাঁথা উৎপাদনকারীদের ঋণ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বড় বড় প্রতিষ্ঠানগুলো নকশী কাঁথা উৎপাদনকারীদের অগ্রিম টাকা দিয়ে (অনেকটা দাদনের মতো ) কম দামে তা কিনে নেয়। পরে তা ক্রয়মূল্যের চেয়ে প্রায় তিন থেকে চারগুণ বেশি দামে বিক্রি করে। এতে উৎপাদনকারীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। এই জামানতবিহীন ঋণ পেলে তাদের আর অগ্রীম টাকা নিতে হবে না ফলে কম দামে তাদের কাছে পণ্যও বিক্রি করতে হবে না।

পার্বত্য জেলায় ঋণ বিতরণের কারণ হিসেবে তিনি বলেন, সেখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে। পর্যাপ্ত অর্থের অভাবে নিজেদের চাহিদার বাইরে অতিরিক্ত কাপড় উৎপাদন করতে পারে না। আর্থিক সহযোগিতা পেলে নিজেদের চাহিদার বাইরে কাপড় উৎপাদন করে বিক্রি করতে পারবে। এতে একদিকে যেমন তারা আর্থিকভাবে লাভবান হবে, অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নয়ন হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

টিএইচ/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/আরআর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান