ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানের মধ্যে ২৫টি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। আর দর বেড়েছে বাকি ৫টি প্রতিষ্ঠানের।
দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলো হল- ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যমতে, সোমবার ব্র্যাক ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে মাত্র ৫০ পয়সা, এনসিসি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের বেড়েছে ১০ পয়সা করে, প্রাইম ব্যাংকের ৬০ পয়সা ও পূবালী ব্যাংর দর হারিয়েছে ৪০ পয়সা।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মে ২৯, ২০১২
এইচএমএম/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর