১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:৩৯ এএম BDST banglanew24
22 Sep 2012   02:27:57 PM   Saturday BdST
E-mail this

বায়েজিদে জায়গা নিয়ে দু`পক্ষের সংঘর্ষ, আহত ৫


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার উত্তর কুলগাও এলাকায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে শনিবার দুপুরে দু`পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

স্থানীয় ছাত্রলীগের দু`গ্রুপ এ সংঘর্ষে নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, স্থানীয় জাহাঙ্গীর ও কামাল গ্রুপের লোকজনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নগরীর বায়েজিদ থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, উত্তর কুলগাও এলাকায় ১১ শতক জায়গা নিয়ে জাহাঙ্গীর ও কামাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকায় উভয়গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

মারামারির সময় মাথায় ইটের টুকরা লেগে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তবে স্থানীয় সূত্রে এসময় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেলেও পুলিশ তা অস্বীকার করেছে।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মাহবুব মোর্শেদ বাংলানিউজকে বলেন, ‌`পুলিশ যাবার আগ পর্যন্ত বেশি উত্তেজনা ছিল। আমরা যাবার পর পরিস্থিতি শান্ত হয়েছে।`

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‌কেউ থানায় মামলা করতে আসলে অবশ্যই মামলা নেয়া হবে।

বাংলাদেশ সময় : ১৪ ২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
আরডিজি, সম্পাদনা : তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান