৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:২৮ পিএম BDST banglanew24
26 Jun 2012   02:09:09 PM   Tuesday BdST
E-mail this

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৮, আহত ২৫


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৮, আহত ২৫

ঢাকা: সোমবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী দু’টি ভিন্ন শহরে পৃথক বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। বিস্ফোরণে আরো অন্তত ২৫ জন আহত হয়।

স্থানীয় পুলিশ জানায়, বাগদাদের নিকটবর্তী দিয়ালা প্রদেশ্রের বাকুবা শহরের একটি জনবহুল বাজারে রাস্তার পাশে প্রথম বোমাটি বিস্ফোরিত হলে কমপক্ষে ৩ জন নিহত এবং  ৪ জন আহত হয়।

অপর বোমাটি বিস্ফোরিত হয় রাজধানী বাগদাদ থেকে প্রায় ১ শ’ কিলোমিটার দূরে বাবিল প্রদেশের হিলা শহরে। একটি মিনিবাস লক্ষ্য করে ছোঁড়া বোমাটির বিস্ফোরণে ৫ জন নিহত এবং ২১ আহত হয় বলে পুলিশের আরেকটি পক্ষ জানায়।

আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

এখন পর্যন্ত  কেউই এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা:জনি সাহা, নিউজরুম এডিটর/ শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান