ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার(স্টক ডিভিডেন্ড) লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ আগস্ট বেলা ১১টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে।
এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : কাজল কেয়া ও নজরুল ইসলাম, নিউজরুম এডিটর