 |
ঢাকা: খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রনের প্রমাণ পাওয়া গেলে ভোক্তাগণকে মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কারওয়ান বাজার, টিসিবি ভবন, ঢাকা ঠিকানায় অভিযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া অভিযোগ জানানোর জন্য ফ্যাক্স নম্বরসমূহ হচ্ছে- ৮১৮৯৪২৫, ৮১৮৯০৪৫, এসএমএস এর জন্য ০১৭১৩-৪৩৬৩৬০, ০১৭১৫-২০৫৯৩০, ০১৭১১-৪০৮৭৯০ নম্বর এবং ই-মেইল করা যাবে dncrp@yahoo.com, info@dncrp.gov.bd ঠিকানায়।
অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারি জরিমানার শতকরা ২৫ ভাগ নগদ প্রাপ্য হবেন এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। বিস্তারিত তথ্য জানা যাবে www.dncrp.gov.bd ওয়েবসাইটে।
খুচরা মূল্যসহ প্রয়োজনীয় তথ্য পণ্যের মোড়কে না থাকলে এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে, প্রতিশ্র“তি অনুযায়ী পণ্য সরবরাহ না করলে, ওজনে, বাটখারা বা ওজন পরিমাপক ও পরিমাপে কারচুপি করলে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, ভেজাল ও নকল পণ্য বিক্রয় এবং ক্ষতিকারক দ্রব্য খাদ্যপণ্যে মিশ্রণ করলে ঘটনার ৩০ দিনের মধ্যে অভিযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১২
এনএস/