চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন ফিশারিঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, রিনা আক্তার (৪২), তার শিশু সন্তান রুনা আক্তার (৫), প্রবীর দাশ (৪২), সুমন দাশ (৪০), আইয়ুব মিয়া (৩০), রুহি দাশ (৪০), আনিকা দাশ (৬৫), দেলোয়ার (৩০) এবং সুবল দাশ ৬৫।
আহতরা মাছ ব্যাপারী এবং সহকারীর কাজ করেন বলে পুলিশ জানায়।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মৃনাল বাংলানিউজকে বলেন, ‘নগরীর ফিশারীঘাট মাছের বাজারে সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকান ও লোকজনকে ধাক্কা দেয়। এতে নারী শিশুসহ ১০ জন আহত হয়েছেন।’
এদের মধ্যে শিশু রুনা আক্তারকে অবস্থা আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালের ২৮ নম্বর এবং অন্যান্যরা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি হয়েছেন বলেও জানান ফাঁড়ির নায়েক মৃনাল।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগষ্ট ০৩, ২০১২
এমবিএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর